নারায়ণগঞ্জের রূপগঞ্জ

দোকানের সামনে রিকশা রাখাকে কেন্দ্র করে বিরোধ,নিহত ১ 

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬ ১০:০৭:২৩

দোকানের সামনে রিকশা রাখাকে কেন্দ্র করে বিরোধ,নিহত ১ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে রিকশা রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে দোকানদারের মারধরে আব্দুল লতিফ (৬৬) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। স্থানীয়রা অভিযুক্ত জসিম নামের ওই দোকানদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় উক্ত ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুল লতিফ নেত্রকোনা জেলার দক্ষিণ পোড়াগাঁও এলাকার মৃত মতিনের ছেলে।

তিনি বরপা এলাকায় সাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় রিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বরপা এলাকার সেবা ফিলিং স্টেশনের পাশে জসিমের চাকা মেরামতের দোকানের সামনে রিকশা রেখে প্রাকৃতিক কাজ সারতে যান চালক আব্দুল লতিফ। পরে ফিরে এলে এ নিয়ে তার সঙ্গে জসিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদারের কিল-ঘুষিতে লতিফ মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত জসিমকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আটক জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৩৮টি ফুটওভার ব্রিজ 

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ সরকার

হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪

বাজিতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ট্রাক, চাপা পড়ে নিহত যুবক

মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ

তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ